ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬। ০৫:০৭ মিনিট

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর মানিক ফের গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে করা মামলায় লালবাগ ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর( স্বতন্ত্র) হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

​এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. বাবন উদ্দিন আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী নিলায়ন বাপ্পী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ হাসিবুর রহমান মানিককে ধানমন্ডি থানার মামলাটি নতুন করে গ্রেপ্তার দেখানো হলো। আমরা আদালতে গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করি।

আইনজীবী বলেন, গত ২২ মাস ধরে লালবাগ, ধানমন্ডি, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় করা মোট ১৪টি মামলায় মানিক সাহেব কারাগারে আছেন। আমরা কোর্টকে অবগত করেছি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, তার দুইটা বাচ্চা আছে। যখনই আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেলবন্ড দিচ্ছি, তখনই তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। মামলা চলাকালীন সময় কেনো নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না?

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির গ্রিন সামিট সংলগ্ন রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে মো. ইমন হাছান নামে এক ছাত্র গুরুতর আহত হন। এই ঘটনায় গত বছরের ২৬ জানুয়ারি ধানমন্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইমন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

বিষয় : জুলাই আন্দোলন হত্যাচেষ্টা গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর মানিক ফের গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে করা মামলায় লালবাগ ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর( স্বতন্ত্র) হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

​এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. বাবন উদ্দিন আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী নিলায়ন বাপ্পী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ হাসিবুর রহমান মানিককে ধানমন্ডি থানার মামলাটি নতুন করে গ্রেপ্তার দেখানো হলো। আমরা আদালতে গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করি।

আইনজীবী বলেন, গত ২২ মাস ধরে লালবাগ, ধানমন্ডি, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় করা মোট ১৪টি মামলায় মানিক সাহেব কারাগারে আছেন। আমরা কোর্টকে অবগত করেছি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, তার দুইটা বাচ্চা আছে। যখনই আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেলবন্ড দিচ্ছি, তখনই তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। মামলা চলাকালীন সময় কেনো নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না?

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির গ্রিন সামিট সংলগ্ন রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে মো. ইমন হাছান নামে এক ছাত্র গুরুতর আহত হন। এই ঘটনায় গত বছরের ২৬ জানুয়ারি ধানমন্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইমন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত