ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬। ০৮:৩৭ মিনিট

কেরানীগঞ্জে ডিবির হাতে ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে পাঁচ ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সুমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে র‍্যাবের পোশাক, পরিচয়পত্র সদৃশ সামগ্রী এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ডিবির হাতে ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে পাঁচ ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সুমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে র‍্যাবের পোশাক, পরিচয়পত্র সদৃশ সামগ্রী এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত