ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬ । ০১:১৩ মিনিট

কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মরিয়ম খাতুন (৪৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার কেক টাউন বেকারির সামনে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি দল।

অভিযানকালে মরিয়ম খাতুনকে আটক করে তার হেফাজতে থাকা তিনটি নীল রঙের পলিজিপার থেকে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক ওজন ৬০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মরিয়ম খাতুনের স্থায়ী বাড়ি চকরিয়া উপজেলার গর্জনতলী এলাকায়। বর্তমানে তিনি খিলগাঁও এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মরিয়ম খাতুন (৪৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার কেক টাউন বেকারির সামনে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি দল।

অভিযানকালে মরিয়ম খাতুনকে আটক করে তার হেফাজতে থাকা তিনটি নীল রঙের পলিজিপার থেকে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক ওজন ৬০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মরিয়ম খাতুনের স্থায়ী বাড়ি চকরিয়া উপজেলার গর্জনতলী এলাকায়। বর্তমানে তিনি খিলগাঁও এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত