ঢাকার কণ্ঠ

ব্রাজিল ম্যাচের আগে দেশে কেন হঠাৎ বাড়ছে জাপান সমর্থক?

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল-জাপান মহারণকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছেন জাপানের সমর্থকরা। প্রিয় দলকে সমর্থন জানাতে শহরের বিভিন্ন সড়কে তারা মিছিল করেন এবং হাতে জাপানের পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুধু মাঠের লড়াই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা। ব্রাজিল-বিরোধী অনেক নেটিজেন জাপানের পক্ষে নানা রসাত্মক ও আঞ্চলিক যুক্তি তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন।

নেটিজেনদের একটি অংশের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপানের পতাকার বেশ মিল রয়েছে। তাদের ভাষ্য, বাংলাদেশের পতাকার সবুজ অংশের জায়গায় সাদা রঙ ব্যবহার করলে সেটি জাপানের পতাকার মতো দেখায়। এ কারণেই কেউ কেউ জাপানকে ‘সাদা বাংলাদেশ’ বলেও উল্লেখ করছেন এবং দলটির প্রতি সমর্থন জানাচ্ছেন।

এছাড়া মহাদেশীয় আবেগও সামনে আনা হচ্ছে। অনেকের মতে, জাপান এশিয়ার প্রতিনিধি হওয়ায় ব্রাজিলের বিপক্ষে এশিয়ার দল হিসেবে তাদের সমর্থন করা উচিত।

এদিকে আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। নকআউট পর্বের এই হাইভোল্টেজ লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল, হাস্যরস ও সমর্থকদের নানা আয়োজন ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ব্রাজিল-জাপান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিল ম্যাচের আগে দেশে কেন হঠাৎ বাড়ছে জাপান সমর্থক?

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল-জাপান মহারণকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছেন জাপানের সমর্থকরা। প্রিয় দলকে সমর্থন জানাতে শহরের বিভিন্ন সড়কে তারা মিছিল করেন এবং হাতে জাপানের পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুধু মাঠের লড়াই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা। ব্রাজিল-বিরোধী অনেক নেটিজেন জাপানের পক্ষে নানা রসাত্মক ও আঞ্চলিক যুক্তি তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন।

নেটিজেনদের একটি অংশের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপানের পতাকার বেশ মিল রয়েছে। তাদের ভাষ্য, বাংলাদেশের পতাকার সবুজ অংশের জায়গায় সাদা রঙ ব্যবহার করলে সেটি জাপানের পতাকার মতো দেখায়। এ কারণেই কেউ কেউ জাপানকে ‘সাদা বাংলাদেশ’ বলেও উল্লেখ করছেন এবং দলটির প্রতি সমর্থন জানাচ্ছেন।

এছাড়া মহাদেশীয় আবেগও সামনে আনা হচ্ছে। অনেকের মতে, জাপান এশিয়ার প্রতিনিধি হওয়ায় ব্রাজিলের বিপক্ষে এশিয়ার দল হিসেবে তাদের সমর্থন করা উচিত।

এদিকে আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। নকআউট পর্বের এই হাইভোল্টেজ লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল, হাস্যরস ও সমর্থকদের নানা আয়োজন ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত