ঢাকার কণ্ঠ

নেইমারকে বেঞ্চে রাখার কারণ প্রকাশ করলেন আনচেলত্তি

ছবিঃ সংগ্রহীত

জাপানের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের শেষ সময়ে এসে জয় তুলে নিয়েছে ব্রাজিল। টিকিট কেটেছে শেষ ষোলোর। এদিন অবশ্য মাঠে দেখা যায়নি নেইমারকে। পুরোটা সময় ছিলেন বেঞ্চে। কেন তাকে নামানো হয়নি, জানিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ।

আনচেলত্তি এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ম্যাচের পর।

সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিতের পর ব্রাজিলের এই ইতালিয়ান কোচ জানিয়েছেন, কেন নেইমারকে মাঠে নামানো হয়নি।

ব্রাজিল কোচের দাবি, অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে দলকে জয় এনে দেওয়ায় আর তার প্রয়োজন পড়েনি।

আনচেলত্তি বলেন, 'আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম; পরিকল্পনা ছিল তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামানো। কিন্তু আমরা সমতায় ফিরলাম, এরপর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।'

দ্বিতীয়ার্ধে নেইমারকে সাইডলাইনে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। ম্যাচের ২৫ মিনিটের দিকে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। তবে কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে ওয়ার্ম-আপ থেকে ফিরিয়ে নেন এবং অন্য খেলোয়াড়দেরই মাঠে রাখেন।

ম্যাচে প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরান, আর শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচ শেষে আনচেলত্তি ব্রাজিল দলের গভীরতা ও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, 'আমাদের দলে অনেক বিকল্প রয়েছে, মাঠে এবং বেঞ্চে দুই জায়গাতেই। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো পারফর্ম করছে, এটাকে আমাদের মূল্য দিতে হবে। এটি ছিল খুব কঠিন একটি ম্যাচ। জাপান সহজ প্রতিপক্ষ নয়; তারা খুবই তীব্র এবং দারুণ সংগঠিত একটি দল।'

জাপানকে হারিয়ে এখন ব্রাজিল অপেক্ষা করছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের জন্য। আগামী মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নরওয়ে-আইভরি কোস্টের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আগামী ৫ জুলাই শেষ ১৬–এর লড়াইয়ে আবারও মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

বিষয় : খেলোয়াড় নেইমার জুনিয়র ব্রাজিল-জাপান আনচেলত্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নেইমারকে বেঞ্চে রাখার কারণ প্রকাশ করলেন আনচেলত্তি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত