ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ । ০৭:৫৯ মিনিট

নতুন আইনজীবী সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাবের’ আত্মপ্রকাশ

দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাব’ নামে নতুন একটি আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনটির ৮৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে এডভোকেট মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং এডভোকেট আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ১৬ সদস্যের একটি উপদেষ্টামণ্ডলীও রাখা হয়েছে।

সংগঠনটির প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের আদর্শে বিশ্বাসী আইনজীবীদের একটি সুসংগঠিত, কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

ঘোষণাপত্রে আরও বলা হয়, আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, প্রকাশনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

এছাড়া আইনজীবীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা পালন এবং জাতীয় স্বার্থ সংরক্ষণেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নতুন এই সংগঠন।

বিষয় : বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাব আইনজীবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন আইনজীবী সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাবের’ আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাব’ নামে নতুন একটি আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনটির ৮৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে এডভোকেট মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং এডভোকেট আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ১৬ সদস্যের একটি উপদেষ্টামণ্ডলীও রাখা হয়েছে।

সংগঠনটির প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের আদর্শে বিশ্বাসী আইনজীবীদের একটি সুসংগঠিত, কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

ঘোষণাপত্রে আরও বলা হয়, আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, প্রকাশনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

এছাড়া আইনজীবীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা পালন এবং জাতীয় স্বার্থ সংরক্ষণেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নতুন এই সংগঠন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত