ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ । ০৬:২৭ মিনিট

মাদক ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি চান গয়েশ্বর চন্দ্র রায়

ছবিঃ সংগ্রহীত

দেশে মাদকের বিস্তার রোধে শুধু পুলিশকে দায়ী না করে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে সরকারের কঠোর তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার যমুনা কনভেনশন সেন্টারে ঢাকা জেলা পুলিশ সুপারের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের শুধু গ্রেপ্তার করে কারাগারে পাঠালেই সমস্যার সমাধান হবে না। মাদকাসক্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, কারাগারের ভেতরেও অর্থের বিনিময়ে মাদক সেবনের সুযোগ তৈরি হয়। তাই মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী বলেন, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, অতীতে মাদকের গডফাদার হিসেবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি জানান, ঢাকা জেলায় মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি চান গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

দেশে মাদকের বিস্তার রোধে শুধু পুলিশকে দায়ী না করে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে সরকারের কঠোর তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার যমুনা কনভেনশন সেন্টারে ঢাকা জেলা পুলিশ সুপারের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের শুধু গ্রেপ্তার করে কারাগারে পাঠালেই সমস্যার সমাধান হবে না। মাদকাসক্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, কারাগারের ভেতরেও অর্থের বিনিময়ে মাদক সেবনের সুযোগ তৈরি হয়। তাই মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী বলেন, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, অতীতে মাদকের গডফাদার হিসেবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি জানান, ঢাকা জেলায় মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত