আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৮ উপলক্ষে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেরানীগঞ্জ দক্ষিণ, মডেল ও কামরাঙ্গীরচর থানা উপ-শাখার সদস্যদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকার ফাল্গুন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সদস্যরা আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের কর্মপরিকল্পনা, সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।এ সময় বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই সংগঠনের উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম করতে পারে। তারা সকল প্রতিকূলতা মোকাবিলা করে সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবি জানান।
সভায় বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় আলহাজ্ব মইনুল হক চৌধুরীর প্যানেলের নেতাকর্মীরা সংগঠনের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেরানীগঞ্জ দক্ষিণ, মডেল ও কামরাঙ্গীরচর থানা উপ-শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন