ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ । ০৬:০৬ মিনিট

কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জের খাড়াকান্দি খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়ে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

অভিযান শেষে ইউএনও উমর ফারুক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে খাল খনন ও দখলমুক্ত করার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের বিভিন্ন খাল উদ্ধার ও অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, আজ খাড়াকান্দি খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের মেয়াদ শেষ হলে সেগুলোর বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ইউএনও আরও বলেন, পর্যায়ক্রমে খাড়াকান্দিসহ কেরানীগঞ্জের সব খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো দখলমুক্ত করা হবে।

বিষয় : কেরানীগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কেরানীগঞ্জের খাড়াকান্দি খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়ে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

অভিযান শেষে ইউএনও উমর ফারুক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে খাল খনন ও দখলমুক্ত করার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের বিভিন্ন খাল উদ্ধার ও অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, আজ খাড়াকান্দি খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের মেয়াদ শেষ হলে সেগুলোর বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ইউএনও আরও বলেন, পর্যায়ক্রমে খাড়াকান্দিসহ কেরানীগঞ্জের সব খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো দখলমুক্ত করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত