ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জকে মাদকমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-২ আসনের বাস্তা কুমলি এলাকায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। পরে বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
তিনি জানান, সংসদে প্রণীত নতুন আইনে মাদক বেচাকেনা, প্রচার এবং ক্রিপ্টোকারেন্সিসহ ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক-সংক্রান্ত লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “কেরানীগঞ্জে কোনো ধরনের মাদক থাকতে দেওয়া হবে না। যারা মাদক বিক্রি করবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক সেবীদেরও আইনের আওতায় আনা হবে। কেরানীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার কিংবা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না।”
শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি কৃষিসহ বিভিন্ন খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ, মো. আলমগীর খান, আবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয় : কেরানীগঞ্জ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন