দক্ষিণ কেরানীগঞ্জে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল রহিতকরণকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দলিলদাতা অঞ্জন সেন। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইকুরিয়া এলাকার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অঞ্জন সেন জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর মৌজায় ওয়ারিশ সূত্রে পাওয়া ৩৮১ শতাংশ জমি বিক্রির উদ্দেশ্যে তিনি ও তাঁর ভাই সঞ্জয় সেন আল-আমিন নামে এক ব্যক্তির অনুকূলে দুটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেন। এর মধ্যে ২০২৪ সালের ৩ ডিসেম্বর ১৩১৯৯ নম্বর দলিলের মাধ্যমে সাড়ে ২০ শতাংশ এবং ২০২৫ সালের ৩ মার্চ ১৯২১ নম্বর দলিলের মাধ্যমে ৩৬১ শতাংশ জমির পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করা হয়।
তিনি দাবি করেন, দীর্ঘ সময় পার হলেও আল-আমিন তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। এ অবস্থায় তাকে ধারাবাহিকভাবে তিনটি আইনি নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সাব-রেজিস্ট্রারের কাছে আবেদন করলে সম্প্রতি দুটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল রহিত করা হয়।
অঞ্জন সেনের অভিযোগ, দলিল রহিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে আল-আমিনের কয়েকজন সহযোগী তাকে এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে জড়িয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। সেখানে ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে দলিল রহিত করা হয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অপপ্রচারকারীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অঞ্জন সেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিষয় : কেরানীগঞ্জ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন