ঢাকার কেরানীগঞ্জে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। অভিযানে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন।
অভিযানে দেখা যায়, বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই নবজাতক শিশুদের জন্য এনআইসিইউ পরিচালনা করে আসছিল। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই সেবার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্যান্য অনিয়মও পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে কদমতলী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার-এ লাইসেন্স নবায়ন না করা এবং সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।
ইউএনও উমর ফারুক বলেন, অনুমোদন ছাড়া এনআইসিইউর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া লাইসেন্স নবায়ন ও নির্ধারিত নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, অভিযানে দণ্ডিত দুই প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জে অনুমোদনহীন ও বিধিবহির্ভূতভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
বিষয় : কেরানিগঞ্জ এনআইসিইউ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন