চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটের সংখ্যা প্রায় দেড় হাজার, যার মধ্যে বড় ও ছোট—দুই ধরনের গুলি রয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বুলেটগুলোর মধ্যে প্রায় ১২০টি বড় আকারের, যা একে-৪৭সহ বিভিন্ন ভারী অস্ত্রে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেটও পাওয়া গেছে। তবে পরীক্ষার পরই এসব গোলাবারুদের ধরন ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের ভাষ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে সেটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, উদ্ধার হওয়া বুলেটগুলোর উৎস এবং কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : চট্টগ্রামে বুলেট চট্টগ্রামে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন