ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬। ০৮:২২ মিনিট

আদালত চত্ত্বরে গ্রেপ্তার ৪ আ.লীগ কর্মী ৩ দিনের রিমান্ডে

জুলাইয়ের এক হত্যা মামলার শুনানি শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে নিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্ত্বরে বিশৃঙ্খলার অভিযোগে কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ কর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আদালত এ রিমান্ড আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ইবনে খালিদ হোসেন। পরে এ সংক্রান্ত শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মোস্তাকিম হোসেন, মোঃ নূর আলম, মোঃ রুহুল আমিন ও মোঃ আনোয়ার হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের দিন ধার্য ছিল। ওই শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলক সহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হয়। তারা জুনায়েদ আহমেদ পলককে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ওই স্থান থেকে হাতেনাতে চারজনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

পরবর্তীতে আটকদের কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের অবস্থান চিহ্নিতকরণ এবং অর্থ জোগানদাতা ও চক্রান্তকারীদের খুঁজে বের করতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেয় বিচারক।

বিষয় : রিমান্ড আ.লীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আদালত চত্ত্বরে গ্রেপ্তার ৪ আ.লীগ কর্মী ৩ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

জুলাইয়ের এক হত্যা মামলার শুনানি শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে নিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্ত্বরে বিশৃঙ্খলার অভিযোগে কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ কর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আদালত এ রিমান্ড আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ইবনে খালিদ হোসেন। পরে এ সংক্রান্ত শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মোস্তাকিম হোসেন, মোঃ নূর আলম, মোঃ রুহুল আমিন ও মোঃ আনোয়ার হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের দিন ধার্য ছিল। ওই শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলক সহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হয়। তারা জুনায়েদ আহমেদ পলককে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ওই স্থান থেকে হাতেনাতে চারজনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

পরবর্তীতে আটকদের কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের অবস্থান চিহ্নিতকরণ এবং অর্থ জোগানদাতা ও চক্রান্তকারীদের খুঁজে বের করতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেয় বিচারক।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত