ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬। ০৮:২৯ মিনিট

কেরানীগঞ্জকে শান্তির ঠিকানা গড়ার প্রত্যয় আমানউল্লাহ আমানের

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জনকল্যাণ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের শাস্তা ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের জবাবদিহিতা ও জনসেবায় বিশ্বাসী। জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে দলকে ভোট দিয়েছে, সেই আস্থা ধরে রাখা নেতা-কর্মীদের দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করা দলের দায়িত্ব। সেই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজির স্থান হবে না। এই এলাকা শান্তির নীড়ে পরিণত হবে এবং ঢাকা-২ আসন হবে শান্তির ঠিকানা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : আমানউল্লাহ আমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জকে শান্তির ঠিকানা গড়ার প্রত্যয় আমানউল্লাহ আমানের

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জনকল্যাণ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের শাস্তা ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের জবাবদিহিতা ও জনসেবায় বিশ্বাসী। জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে দলকে ভোট দিয়েছে, সেই আস্থা ধরে রাখা নেতা-কর্মীদের দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করা দলের দায়িত্ব। সেই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজির স্থান হবে না। এই এলাকা শান্তির নীড়ে পরিণত হবে এবং ঢাকা-২ আসন হবে শান্তির ঠিকানা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত