ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬। ০৬:৫৯ মিনিট

কেরানীগঞ্জে শতাধিক গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা সমিতির কর্মকর্তারা

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে ‘ভোরের আলো সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শতাধিক গ্রাহকের কাছ থেকে আমানতের টাকা সংগ্রহ করে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে প্রতারিত গ্রাহকেরা টাকা ফেরত ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে  কেরানীগঞ্জ মডেল থানার সামনে বিক্ষোভ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় দুই মাস আগে রোহিতপুর ইউনিয়নে সমিতিটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি স্বল্প সুদে ও সহজ শর্তে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে ভর্তি ও সঞ্চয় বাবদ জনপ্রতি ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা নেয়।

তাদের দাবি, গত দুই মাসে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার বেশি সংগ্রহ করা হয়। সোমবার ঋণ বিতরণের কথা থাকলেও তার আগের দিনই সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মকর্তারা গা-ঢাকা দেন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগী মারজান আক্তার বলেন, বাবার চিকিৎসার জন্য ৬ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে ঋণ তো পানইনি, বরং জমা দেওয়া টাকাও হারিয়েছেন।

আরেক ভুক্তভোগী মরিয়ম জানান, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ১০ লাখ টাকা ঋণের আশ্বাসে তার কাছ থেকে ৫০ হাজার টাকা সঞ্চয় হিসেবে নেওয়া হয়েছিল। এখন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো খোঁজ মিলছে না।

স্থানীয় বাসিন্দা সলেমান অভিযোগ করেন, তাদের পরিবারের একাধিক সদস্য একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। তার ভাষ্য, সমিতির কর্মকর্তারা মিষ্টি কথায় এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, তারা রোববারই কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কেরানীগঞ্জ সমিতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে শতাধিক গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা সমিতির কর্মকর্তারা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে ‘ভোরের আলো সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শতাধিক গ্রাহকের কাছ থেকে আমানতের টাকা সংগ্রহ করে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে প্রতারিত গ্রাহকেরা টাকা ফেরত ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে  কেরানীগঞ্জ মডেল থানার সামনে বিক্ষোভ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় দুই মাস আগে রোহিতপুর ইউনিয়নে সমিতিটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি স্বল্প সুদে ও সহজ শর্তে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে ভর্তি ও সঞ্চয় বাবদ জনপ্রতি ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা নেয়।

তাদের দাবি, গত দুই মাসে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার বেশি সংগ্রহ করা হয়। সোমবার ঋণ বিতরণের কথা থাকলেও তার আগের দিনই সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মকর্তারা গা-ঢাকা দেন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগী মারজান আক্তার বলেন, বাবার চিকিৎসার জন্য ৬ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে ঋণ তো পানইনি, বরং জমা দেওয়া টাকাও হারিয়েছেন।

আরেক ভুক্তভোগী মরিয়ম জানান, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ১০ লাখ টাকা ঋণের আশ্বাসে তার কাছ থেকে ৫০ হাজার টাকা সঞ্চয় হিসেবে নেওয়া হয়েছিল। এখন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো খোঁজ মিলছে না।

স্থানীয় বাসিন্দা সলেমান অভিযোগ করেন, তাদের পরিবারের একাধিক সদস্য একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। তার ভাষ্য, সমিতির কর্মকর্তারা মিষ্টি কথায় এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, তারা রোববারই কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত