জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বক্তব্যের একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা একে অপরকে উদ্দেশ করে উস্কানিমূলক মন্তব্য করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সেই উত্তেজনা কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুই পক্ষকে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর নন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
বিষয় : ছাত্রদল-শিবির সংঘর্ষ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন