ঢাকার কণ্ঠ

একদিনে দুই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বগুড়া-সিলেটে ঝরল ১৬ প্রাণ

দেশের দুই জেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া ও সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বেলাল হোসেন (৩৭), আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং তাজমুল (৪৫)।

অন্যদিকে, সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ২ জনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একদিনে দুই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বগুড়া-সিলেটে ঝরল ১৬ প্রাণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের দুই জেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া ও সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বেলাল হোসেন (৩৭), আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং তাজমুল (৪৫)।

অন্যদিকে, সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ২ জনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত