ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ০৯ আগস্ট ২০২৬ । ০২:৩২ মিনিট

জমি বিরোধে বোনকে হত্যার হুমকি, কুরিয়ারে পাঠানো হলো কাফনের কাপড়

ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগের পর এবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে ছোট বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন মোছা. শারমিন জাহান মিতা।

রোববার (৯ আগস্ট) সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে শারমিন জাহান মিতা অভিযোগ করেন, পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন মো. মিজানুর রহমান মিজান (৩৬), মহুয়া আক্তার মৌ (২৫), মিলটোল (৪৫) ও তার বাবা মো. ফেরদৌস আহম্মেদ (৬৫)। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

শারমিন জাহান মিতা জানান, ২০২১ সালে পাবনা জেলায় বাবার কাছ থেকে একটি সম্পত্তি ক্রয় করেন তিনি। ওই সম্পত্তির দলিল, খাজনা-খারিজ ও নামজারিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক তার কাছে রয়েছে বলে দাবি করেন। সম্পত্তি নিয়ে পরিবারের কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে বলেও জানান তিনি।

তার অভিযোগ, সম্পত্তি দখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বিষয় : জমি বিরোধে বোনকে হত্যার হুমকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জমি বিরোধে বোনকে হত্যার হুমকি, কুরিয়ারে পাঠানো হলো কাফনের কাপড়

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগের পর এবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে ছোট বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন মোছা. শারমিন জাহান মিতা।

রোববার (৯ আগস্ট) সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে শারমিন জাহান মিতা অভিযোগ করেন, পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন মো. মিজানুর রহমান মিজান (৩৬), মহুয়া আক্তার মৌ (২৫), মিলটোল (৪৫) ও তার বাবা মো. ফেরদৌস আহম্মেদ (৬৫)। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

শারমিন জাহান মিতা জানান, ২০২১ সালে পাবনা জেলায় বাবার কাছ থেকে একটি সম্পত্তি ক্রয় করেন তিনি। ওই সম্পত্তির দলিল, খাজনা-খারিজ ও নামজারিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক তার কাছে রয়েছে বলে দাবি করেন। সম্পত্তি নিয়ে পরিবারের কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে বলেও জানান তিনি।

তার অভিযোগ, সম্পত্তি দখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত