ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ । ০৫:৩০ মিনিট

‘সমাজ ও দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে যাচ্ছে জনগণের মাঝে’—নিপুন রায় চৌধুরী

ছবি: ঢাকার কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “সমাজ ও দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর উপহার জনগণের মাঝে পৌঁছে যাচ্ছে। কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের পাশে দাঁড়াতে পারলে দেশের কৃষি ও অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

তিনি বলেন, কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। শুধু কৃষি উপকরণ বিতরণই নয়, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।

নিপুন রায় চৌধুরী আরও বলেন, “দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।

সংশ্লিষ্টরা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জিআর নগদ অর্থের চেক ও কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের সহযোগিতার অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। ফলের চারা রোপণের মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : নিপুন রায় চৌধুরী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ ও দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে যাচ্ছে জনগণের মাঝে’—নিপুন রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “সমাজ ও দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর উপহার জনগণের মাঝে পৌঁছে যাচ্ছে। কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের পাশে দাঁড়াতে পারলে দেশের কৃষি ও অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

তিনি বলেন, কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। শুধু কৃষি উপকরণ বিতরণই নয়, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।

নিপুন রায় চৌধুরী আরও বলেন, “দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।

সংশ্লিষ্টরা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জিআর নগদ অর্থের চেক ও কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের সহযোগিতার অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। ফলের চারা রোপণের মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত