ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১২ আগস্ট ২০২৬ । ০৮:৪৬ মিনিট

কেরানীগঞ্জকে দুই উপজেলায় বিভক্ত করতে গণশুনানি

ছবি: ঢাকার কণ্ঠ

নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলাকে দুটি পৃথক উপজেলায় বিভক্ত করার দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে জাতীয় সংসদের ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের সীমানা বিবেচনায় কেরানীগঞ্জকে দুটি পৃথক উপজেলায় বিভক্ত করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন স্থানীয়রা।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এমপি বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। কেরানীগঞ্জের বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার বিবেচনায় প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ২০১০ সালেই তৎকালীন সরকারপ্রধানের কাছে এটিকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করেছিলাম। তবে দীর্ঘ ১৭ বছরেও সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি।

জনগণের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি নতুন দুটি উপজেলার সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানার প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব অনুযায়ী, ঢাকা-২ আসনের সাতটি ইউনিয়ন-কালিন্দী, বাস্তা, শাক্তা, রোহিতপুর, তারানগর, কলাতিয়া ও হযরতপুর নিয়ে ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ এবং ঢাকা-৩ আসনের পাঁচটি ইউনিয়ন-জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা নিয়ে ‘কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা’ গঠনের কথা বলা হয়।

সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উমর ফারুক বলেন, গণশুনানিতে সর্বস্তরের মানুষের মতামত ও যুক্তি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের এই যৌক্তিক দাবি অতি দ্রুত একটি আনুষ্ঠানিক প্রস্তাব আকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। 

এদিক, একই দিনে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, শিক্ষার মানোন্নয়ন, সড়ক নির্মাণ, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, ভূমি জরিপ ও ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পরে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয় : আমান উল্লাহ আমান কেরানীগঞ্জকে দুই উপজেলায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জকে দুই উপজেলায় বিভক্ত করতে গণশুনানি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত