ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬ । ০৮:৪৬ মিনিট

কেরানীগঞ্জে জমি বিরোধে বাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: ঢাকার কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কেরানীগঞ্জের গোপপাড়া মৌজার একটি সম্পত্তি নিয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বাতেন ও মোশারফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল বাতেন।

তার দাবি, ভাঙচুরে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও পিস্তল দেখিয়ে হুমকি দেওয়া হয়। বাড়ির আসবাবপত্র ও দেয়াল ভাঙচুরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই ঘটনায় আব্দুল বাতেন কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, মোশারফের দাবি, জমির মালিকানা নিয়ে প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে দুই পক্ষের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জমির কাগজপত্র ও ঘটনাস্থল যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্যের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুসের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

জমি নিয়ে বিরোধের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয় : কেরানীগঞ্জে জমি বিরোধে বাড়ি ভাঙচুর পাল্টাপাল্টি অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে জমি বিরোধে বাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কেরানীগঞ্জের গোপপাড়া মৌজার একটি সম্পত্তি নিয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বাতেন ও মোশারফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল বাতেন।

তার দাবি, ভাঙচুরে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও পিস্তল দেখিয়ে হুমকি দেওয়া হয়। বাড়ির আসবাবপত্র ও দেয়াল ভাঙচুরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই ঘটনায় আব্দুল বাতেন কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, মোশারফের দাবি, জমির মালিকানা নিয়ে প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে দুই পক্ষের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জমির কাগজপত্র ও ঘটনাস্থল যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্যের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুসের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

জমি নিয়ে বিরোধের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত