ঢাকার কেরানীগঞ্জে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বুড়িগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হওয়া গোপাল বর্মনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত ২১ আগস্ট প্রতিমা বিসর্জনের সময় বুড়িগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন গোপাল বর্মন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি একটি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও সেদিন তার সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে ২২ আগস্ট সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দলটি। একপর্যায়ে নদী থেকে গোপাল বর্মনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বুড়িগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হওয়া গোপাল বর্মনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত ২১ আগস্ট প্রতিমা বিসর্জনের সময় বুড়িগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন গোপাল বর্মন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি একটি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও সেদিন তার সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে ২২ আগস্ট সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দলটি। একপর্যায়ে নদী থেকে গোপাল বর্মনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

আপনার মতামত লিখুন