ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬। ০৭:২৭ মিনিট

২২ দিনেই রেমিট্যান্সে রেকর্ড, দেশে এলো ২১৪ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।

আগস্টের প্রথম ২২ দিনে আসা রেমিট্যান্সের বড় অংশ এসেছে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় প্রবাহে যে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে, তাতে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ার বিষয়টিও উঠে এসেছে।

এর আগে আগস্টের প্রথম পাঁচ দিনেই দেশে ৬০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। এতে মাসজুড়ে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহের ইঙ্গিত পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের মাসিক তথ্যেও রেমিট্যান্স প্রবাহের শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে দেশে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। 

বিষয় : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২২ দিনেই রেমিট্যান্সে রেকর্ড, দেশে এলো ২১৪ কোটি ডলার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।

আগস্টের প্রথম ২২ দিনে আসা রেমিট্যান্সের বড় অংশ এসেছে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় প্রবাহে যে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে, তাতে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ার বিষয়টিও উঠে এসেছে।

এর আগে আগস্টের প্রথম পাঁচ দিনেই দেশে ৬০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। এতে মাসজুড়ে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহের ইঙ্গিত পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের মাসিক তথ্যেও রেমিট্যান্স প্রবাহের শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে দেশে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত