ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬। ০৭:০০ মিনিট

এআই দিয়ে আদালতের রায়? কঠোর সতর্কবার্তা প্রধান বিচারপতির

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রায় লেখার ক্ষেত্রে বিচারকের নিজের বুদ্ধি, আইন এবং বিবেকের প্রয়োগ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে প্রথমে মামলার বিষয় ও তথ্য-উপাত্ত বুঝতে হয়। এরপর সেই তথ্যের ওপর প্রযোজ্য আইন ও সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করতে হয়। সবশেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারকের নিজের বিবেককে গুরুত্ব দিতে হবে।

তার ভাষ্য, বিচারকের বিবেক এআই দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি মানুষের নিজস্ব চিন্তাশক্তির অংশ। তাই বিচারকদের নিজেদের বুদ্ধি-বিবেক ও আইন প্রয়োগের মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। 

এআই ব্যবহারের ঝুঁকির উদাহরণ দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, সম্প্রতি ইংল্যান্ডে এআই ব্যবহার করে একটি মামলার রায় লেখা হয়েছিল। পরে দেখা যায়, ওই রায়ে এআই যে বিচারিক সিদ্ধান্তের সূত্র উল্লেখ করেছিল, বাস্তবে সেই সিদ্ধান্তের কোনো অস্তিত্বই ছিল না। এ কারণে আদালতের কাজে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান বিচারপতি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকিয়ে এআই যেন ইতিবাচক কাজে ব্যবহার করা হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন বলেও মত দেন তিনি।অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মোহাম্মদ একরামুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।

বিষয় : এআই আদালতের রায়?

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে আদালতের রায়? কঠোর সতর্কবার্তা প্রধান বিচারপতির

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রায় লেখার ক্ষেত্রে বিচারকের নিজের বুদ্ধি, আইন এবং বিবেকের প্রয়োগ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে প্রথমে মামলার বিষয় ও তথ্য-উপাত্ত বুঝতে হয়। এরপর সেই তথ্যের ওপর প্রযোজ্য আইন ও সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করতে হয়। সবশেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারকের নিজের বিবেককে গুরুত্ব দিতে হবে।

তার ভাষ্য, বিচারকের বিবেক এআই দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি মানুষের নিজস্ব চিন্তাশক্তির অংশ। তাই বিচারকদের নিজেদের বুদ্ধি-বিবেক ও আইন প্রয়োগের মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। 

এআই ব্যবহারের ঝুঁকির উদাহরণ দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, সম্প্রতি ইংল্যান্ডে এআই ব্যবহার করে একটি মামলার রায় লেখা হয়েছিল। পরে দেখা যায়, ওই রায়ে এআই যে বিচারিক সিদ্ধান্তের সূত্র উল্লেখ করেছিল, বাস্তবে সেই সিদ্ধান্তের কোনো অস্তিত্বই ছিল না। এ কারণে আদালতের কাজে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান বিচারপতি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকিয়ে এআই যেন ইতিবাচক কাজে ব্যবহার করা হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন বলেও মত দেন তিনি।অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মোহাম্মদ একরামুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত