ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬। ০৮:১৫ মিনিট

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনির শিকার যুবক, হাসপাতালে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু পুরাতন ভাড়ালিয়া এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চুরির উদ্দেশ্যে রাজু  এলাকায়  ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করে এলাকাবাসী । একপর্যায়ে  এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে সে গুরুতর আহত হলে সকাল ৬টার দিকে এলাকাবাসীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যায়।

পরে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে তার নাম-পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

বিষয় : কেরানীগঞ্জ গণপিটুনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনির শিকার যুবক, হাসপাতালে মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু পুরাতন ভাড়ালিয়া এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চুরির উদ্দেশ্যে রাজু  এলাকায়  ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করে এলাকাবাসী । একপর্যায়ে  এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে সে গুরুতর আহত হলে সকাল ৬টার দিকে এলাকাবাসীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যায়।

পরে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে তার নাম-পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত