ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬। ০৮:৩৮ মিনিট

কেরানীগঞ্জে তরুণীর মৃত্যু: ফ্ল্যাটে পাওয়া গেল চাপাতি ও হ্যান্ডকাফ

কেরানীগঞ্জে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে তার পরিবার। এ ঘটনায় নিহতের স্বামী আসিফ হোসেনকে (৩৪) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও মাদক সেবনের দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তানিয়া ও তার স্বামী আসিফ ওই ফ্ল্যাটেই একসঙ্গে বসবাস করতেন। আসিফ রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ উদ্ধারের বিষয়টি একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। এসব আলামতের কারণে পুলিশ ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত নিহতের স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। 

বিষয় : কেরানীগঞ্জে তরুণীর মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে তরুণীর মৃত্যু: ফ্ল্যাটে পাওয়া গেল চাপাতি ও হ্যান্ডকাফ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে তার পরিবার। এ ঘটনায় নিহতের স্বামী আসিফ হোসেনকে (৩৪) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও মাদক সেবনের দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তানিয়া ও তার স্বামী আসিফ ওই ফ্ল্যাটেই একসঙ্গে বসবাস করতেন। আসিফ রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ উদ্ধারের বিষয়টি একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। এসব আলামতের কারণে পুলিশ ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত নিহতের স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত