ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালককে আটক করে তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
শুক্রবার সকালে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই গাড়িচালককে আটক করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে—এমন কথা বলে তাঁকে তাঁদের সঙ্গে যেতে চাপ দেওয়া হয়। তবে গাড়িচালক যেতে অস্বীকৃতি জানালে তাঁর পকেট থেকে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আটক দুই ব্যক্তি নিজেদের দীর্ঘদিন ধরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করার কথা জানান। এ সময় ডিবির কয়েকজন সদস্যের নামও তাঁরা উল্লেখ করেছেন। সাইদ, রফিক, কাদের, সুমন, ইয়াকুব, সিরাজ।
এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বর্তমানে তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।
ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে গাড়িচালককে আটকে টাকা ও মোবাইল ফোন নেওয়ার অভিযোগ এবং আটক ব্যক্তিদের কথিত ডিবি-সোর্স পরিচয় ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের যোগাযোগ বা সম্পৃক্ততা রয়েছে কি না, কিংবা ঘটনার প্রকৃত কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন