ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬। ০২:৩৫ মিনিট

অটোরিকশাচালকদের অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানজট

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে চালকেরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে শত শত চালক সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার স্থানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, সড়কে পুলিশের হয়রানি বন্ধ এবং আটক অটোরিকশা ডাম্পিংয়ে নেওয়া বন্ধের দাবি জানান। একই সঙ্গে যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে চলাচলের অনুমতি দেওয়ার দাবিও করেন তারা।

অবরোধের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পল্টন, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এদিকে আন্দোলনের কারণে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যায়। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হয়।

আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তবে পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান। এরপর প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

বিষয় : রাজধানী যানজট অবরোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

অটোরিকশাচালকদের অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানজট

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে চালকেরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে শত শত চালক সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার স্থানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, সড়কে পুলিশের হয়রানি বন্ধ এবং আটক অটোরিকশা ডাম্পিংয়ে নেওয়া বন্ধের দাবি জানান। একই সঙ্গে যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে চলাচলের অনুমতি দেওয়ার দাবিও করেন তারা।

অবরোধের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পল্টন, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এদিকে আন্দোলনের কারণে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যায়। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হয়।

আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তবে পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান। এরপর প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত