চট্টগ্রামের রাজভুবন এলাকা থেকে প্রথম শ্রেণির ছাত্র আইমান আবদুল্লাহ (7) অপহরন করে দুষ্কৃতীরা ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় খেলার মাঠ থেকে ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়। দিন-দুপুরে এ ঘটনায় হতবাক এলাবাসী । অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অপহরণের শিকার স্কুল ছাত্র তার মায়ের সাথে আত্মীয়ের বাড়িতে আশ্রয়ে ছিল বলে জানা যায়। পরিবারের আহাজারি ও উৎকণ্ঠায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে মানবিক উদ্বেগ।
রবিবার সকালে তাদের আত্মীয়ের বাড়ির স্থানীয় খেলার মাঠে সে খেলছিল। সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, আবুল মিয়া নামের এক সন্ত্রসী অপহরণকৃত ছেলের পিতার সাথে পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন যাবত এই পরিবার এর উপর অত্যাচার করে আসছে। এবং ওই আবুল মিয়া ই স্থানীয় কিছু সন্ত্রাসীদের দিয়ে অপহরণ করেছে। অপহরন করে আবুল মিয়া ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তার মায়ের কাছে ফোন করেছে। ছেলেটির মা পরে ১০ লক্ষ টাকা জোগাড় করে অপহরণকারীদের কে অনুরোধ করলে অপহরণকৃত ছেলেকে ছেড়ে দেয়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক এবং উৎকণ্ঠা কাজ করছে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তাবলেন, ‘আমরা অফিসিয়ালি কোন অভিযোগ পাইনি। কিছু ক্ষেত্রে পরিবার ভয় পেয়ে আমাদের অভিযোগ করেন না। এই কারণে অপহরণকারীরা আরও বেশি সাহস করে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন