ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ । ০১:১৩ মিনিট

জনস্বার্থে শুভাঢ্যা খালের বর্জ্যসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

জনস্বার্থে শুভাঢ্যা খালের বর্জ্যসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, শুভাঢ্যা খাল খনন শেষে জনস্বার্থে দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। শুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সকল সুবিধা নিশ্চিত করা হবে। এজন্যে প্রয়োজনে প্রকল্পের মাত্রা বৃদ্ধি করা হবে।

এ সময় খাল খনন প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ সেনা কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় খালের বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা সহ প্রত্যেকে সুন্দর দিক নির্দেশনা দেন এই মন্ত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক, বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ একাধিক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বিষয় : নিপুন রায় চৌধুরী ইউএনও উমর ফারুক পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জনস্বার্থে শুভাঢ্যা খালের বর্জ্যসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জনস্বার্থে শুভাঢ্যা খালের বর্জ্যসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, শুভাঢ্যা খাল খনন শেষে জনস্বার্থে দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। শুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সকল সুবিধা নিশ্চিত করা হবে। এজন্যে প্রয়োজনে প্রকল্পের মাত্রা বৃদ্ধি করা হবে।

এ সময় খাল খনন প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ সেনা কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় খালের বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা সহ প্রত্যেকে সুন্দর দিক নির্দেশনা দেন এই মন্ত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক, বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ একাধিক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত