ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬। ০২:৩১ মিনিট

জামায়াতের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে পলের বৈঠক শুরু হয়।

বৈঠকে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকারদলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।

এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এ ছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।

জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কি না, এ বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও  সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত‍্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

বেলা ১১টায় বিএনপির সাথেও বৈঠক হবে পল কাপুরের। আর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে পলের বৈঠক শুরু হয়।

বৈঠকে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকারদলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।

এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এ ছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।

জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কি না, এ বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও  সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত‍্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

বেলা ১১টায় বিএনপির সাথেও বৈঠক হবে পল কাপুরের। আর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত