ঢাকার কণ্ঠ

ঢাকার নতুন ডিসি ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা পুলিশ সুপারের

ঢাকা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

ফরিদা খানম এর আগে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। এবার ঢাকার জেলা প্রশাসক হিসেবেও তিনি প্রথম নারী হিসেবে যোগ দিয়েছেন।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ফরিদা খানম বলেন, এই দায়িত্বকে তিনি শুধু পেশাগত চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি সুযোগ হিসেবে দেখেন।

ব্যক্তিগত জীবনে ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী।

তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২ সালে এসএসসি ও ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালের ২১ আগস্ট ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিষয় : ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম পুলিশ সুপার মো. মিজানুর রহমান শুভেচ্ছা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার নতুন ডিসি ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা পুলিশ সুপারের

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

ফরিদা খানম এর আগে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। এবার ঢাকার জেলা প্রশাসক হিসেবেও তিনি প্রথম নারী হিসেবে যোগ দিয়েছেন।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ফরিদা খানম বলেন, এই দায়িত্বকে তিনি শুধু পেশাগত চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি সুযোগ হিসেবে দেখেন।

ব্যক্তিগত জীবনে ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী।

তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২ সালে এসএসসি ও ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালের ২১ আগস্ট ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত