ঢাকার কণ্ঠ

রাজধানীর মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল বন্ধ করার পরিকল্পনা করেছে সরকার। তবে নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোকে কয়েকটি জোনে ভাগ করে নির্দিষ্ট শর্তে এসব যান চলাচলের সুযোগ দেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার অভ্যন্তরীণ সড়কে ই-রিকশা চলাচলের জন্য ৮টি জোন নির্ধারণ করা হবে। এসব যানবাহনকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে এনে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনে দুই ও চার যাত্রী বহনকারী ই-রিকশা নিবন্ধনের সুযোগ পাবে। ছয় যাত্রী বহনকারী ই-রিকশা ঢাকার সিটি করপোরেশনের নিবন্ধন পাবে না।

তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের গ্রামীণ সড়কে দুই, চার ও ছয় যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে।

ঢাকায় নিবন্ধনের জন্য ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা সংশ্লিষ্ট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হতে হবে। নীতিমালায় ফিটনেস সনদের বিষয়টিও রাখা হচ্ছে।

ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই এটি জারি করা হতে পারে।

নীতিমালা কার্যকর হলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ই-রিকশার নিবন্ধন ও চলাচল একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ই-রিকশার চার্জিং ব্যবস্থাপনাতেও নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের মাধ্যমে এসব যান চার্জ দেওয়ার ব্যবস্থা করার কথা আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। 

বিষয় : রাজধানী ব্যাটারিচালিত রিকশা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল বন্ধ করার পরিকল্পনা করেছে সরকার। তবে নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোকে কয়েকটি জোনে ভাগ করে নির্দিষ্ট শর্তে এসব যান চলাচলের সুযোগ দেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার অভ্যন্তরীণ সড়কে ই-রিকশা চলাচলের জন্য ৮টি জোন নির্ধারণ করা হবে। এসব যানবাহনকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে এনে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনে দুই ও চার যাত্রী বহনকারী ই-রিকশা নিবন্ধনের সুযোগ পাবে। ছয় যাত্রী বহনকারী ই-রিকশা ঢাকার সিটি করপোরেশনের নিবন্ধন পাবে না।

তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের গ্রামীণ সড়কে দুই, চার ও ছয় যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে।

ঢাকায় নিবন্ধনের জন্য ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা সংশ্লিষ্ট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হতে হবে। নীতিমালায় ফিটনেস সনদের বিষয়টিও রাখা হচ্ছে।

ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই এটি জারি করা হতে পারে।

নীতিমালা কার্যকর হলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ই-রিকশার নিবন্ধন ও চলাচল একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ই-রিকশার চার্জিং ব্যবস্থাপনাতেও নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের মাধ্যমে এসব যান চার্জ দেওয়ার ব্যবস্থা করার কথা আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত