ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬। ০১:৩৭ মিনিট

ভারতীয় ভিসা নিয়ে যে বড় সুখবর পেল বাংলাদেশ!

অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার (নয়াদিল্লির হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগ) পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়।’

ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা ও দিল্লি সম্পর্কে নতুন সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে। এর আগে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগসহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেবে। পাশাপাশি উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে।

বিষয় : বাংলাদেশ ভারতীয় ভিসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় ভিসা নিয়ে যে বড় সুখবর পেল বাংলাদেশ!

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার (নয়াদিল্লির হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগ) পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়।’

ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা ও দিল্লি সম্পর্কে নতুন সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে। এর আগে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগসহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেবে। পাশাপাশি উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত