ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬। ০২:২৫ মিনিট

আরও ১১টি বোয়িং কিনছে বিমান, বড় হচ্ছে বহর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও বড় করতে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বুধবার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত এপ্রিল মাসে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তিতে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ রয়েছে। চুক্তিটির আনুমানিক মূল্য ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে এগুলো যুক্ত হলে বোয়িংয়ের কাছে বিমানের মোট অর্ডারের সংখ্যা ২৫টিতে দাঁড়াবে।

বিমানের বহর সম্প্রসারণের এই পরিকল্পনা গত কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে। ১৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ১১টি বোয়িংয়ের পাশাপাশি আরও ১০টি এয়ারবাস কেনার প্রক্রিয়াও এগোচ্ছে। সব মিলিয়ে আগামী সময়ে বিমানের বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন ক্রয় পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির বহর উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে।

বিষয় : বোয়িং বিমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আরও ১১টি বোয়িং কিনছে বিমান, বড় হচ্ছে বহর

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও বড় করতে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বুধবার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত এপ্রিল মাসে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তিতে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ রয়েছে। চুক্তিটির আনুমানিক মূল্য ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে এগুলো যুক্ত হলে বোয়িংয়ের কাছে বিমানের মোট অর্ডারের সংখ্যা ২৫টিতে দাঁড়াবে।

বিমানের বহর সম্প্রসারণের এই পরিকল্পনা গত কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে। ১৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ১১টি বোয়িংয়ের পাশাপাশি আরও ১০টি এয়ারবাস কেনার প্রক্রিয়াও এগোচ্ছে। সব মিলিয়ে আগামী সময়ে বিমানের বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন ক্রয় পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির বহর উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত