ঢাকার কণ্ঠ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোশাককর্মীর

রাজধানীর উত্তরা পশ্চিম থানার এয়ারপোর্ট (এপিবিএন) পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তাপারাপারে সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন পোশাককর্মী ছিলেন।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নুর আলমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লা কান্দি গ্রামে। তার বাবার নাম ইরফান আলী। উত্তরা এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন তিনি।

নিহত নুর আলমের ভাই মো. কাশেম মিয়া জানান, তাঁর ভাই সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে (এপিবিএন) পুলিশ হেডকোয়ার্টার সামনে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন। পরে তারা খবর পেয়ে নুর আলমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয় : সড়ক দুর্ঘটনা দূর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোশাককর্মীর

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা পশ্চিম থানার এয়ারপোর্ট (এপিবিএন) পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তাপারাপারে সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন পোশাককর্মী ছিলেন।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নুর আলমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লা কান্দি গ্রামে। তার বাবার নাম ইরফান আলী। উত্তরা এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন তিনি।

নিহত নুর আলমের ভাই মো. কাশেম মিয়া জানান, তাঁর ভাই সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে (এপিবিএন) পুলিশ হেডকোয়ার্টার সামনে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন। পরে তারা খবর পেয়ে নুর আলমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত