ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬ । ০৫:৩৬ মিনিট

হামে শিশু মৃত্যু:

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি আইনজীবীদের

ছবি: ঢাকার কণ্ঠ

হামে শিশুমৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ দোষীদের বিচারের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকালে  ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির "সাধারণ আইনজীবী ব্যানারে' এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগপন্থী  আইনজীবীদের একাংশ অংশগ্রহণ করেন। 

এ সময় আওয়ামী লীগপন্থি আইনজীবী মো. কায়েস আহমেদ অর্নব, সিফাত আমিনুল করিম, গোলাম রাব্বানি, রাসেল আহমেদ, ফারজানা ইয়াসমিন রাখিসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

উপস্থিত আইনজীবীরা ডক্টর মুহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিচার দাবি করেন। 

মানববন্ধনে আইনজীবীরা বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সতর্ক করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার টিকার প্রচলিত সংগ্রহ পদ্ধতি পরিবর্তন করে ‘উন্মুক্ত দরপত্র’ (ওপেন টেন্ডার) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। ইউনিসেফের অনুরোধ উপেক্ষা করার ফলে দেশে হামের টিকার তীব্র সংকট দেখা দেয়।  সঠিক সময়ে টিকা না পাওয়ায় ৪০০-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

আয়োজকদের পক্ষে কায়েস আহমেদ অর্ণব নামে এক আইনজীবী বলেন, স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নূরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু হাম নয়, অন্যান্য টিকার ক্ষেত্রেও এই সরকারের চরম গাফিলতি ছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ 

আরেক আইনজীবী সিলফাত আমিনুল করিম অভিযোগ করে বলেন,  তৎকালীন সরকার আগের চুক্তিগুলো বাতিল করলেও কোনও বিকল্প ব্যবস্থা নেয়নি। শিশুদের এই অকাল মৃত্যুর দায় সরকারকে নিতে হবে এবং বর্তমান সরকারের কাছে আমরা এর বিচার দাবি করছি।’ 

কর্মসূচির শেষ পর্যায়ে কয়েকজন আইনজীবী চোখে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, চার শতাধিক শিশুর মৃত্যু কেবল গাফিলতি নয়, এটি একটি অপরাধ।

বিষয় : হামে শিশু মৃত্যু হাম ড. ইউনূস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি আইনজীবীদের

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

হামে শিশুমৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ দোষীদের বিচারের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকালে  ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির "সাধারণ আইনজীবী ব্যানারে' এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগপন্থী  আইনজীবীদের একাংশ অংশগ্রহণ করেন। 

এ সময় আওয়ামী লীগপন্থি আইনজীবী মো. কায়েস আহমেদ অর্নব, সিফাত আমিনুল করিম, গোলাম রাব্বানি, রাসেল আহমেদ, ফারজানা ইয়াসমিন রাখিসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

উপস্থিত আইনজীবীরা ডক্টর মুহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিচার দাবি করেন। 

মানববন্ধনে আইনজীবীরা বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সতর্ক করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার টিকার প্রচলিত সংগ্রহ পদ্ধতি পরিবর্তন করে ‘উন্মুক্ত দরপত্র’ (ওপেন টেন্ডার) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। ইউনিসেফের অনুরোধ উপেক্ষা করার ফলে দেশে হামের টিকার তীব্র সংকট দেখা দেয়।  সঠিক সময়ে টিকা না পাওয়ায় ৪০০-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

আয়োজকদের পক্ষে কায়েস আহমেদ অর্ণব নামে এক আইনজীবী বলেন, স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নূরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু হাম নয়, অন্যান্য টিকার ক্ষেত্রেও এই সরকারের চরম গাফিলতি ছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ 

আরেক আইনজীবী সিলফাত আমিনুল করিম অভিযোগ করে বলেন,  তৎকালীন সরকার আগের চুক্তিগুলো বাতিল করলেও কোনও বিকল্প ব্যবস্থা নেয়নি। শিশুদের এই অকাল মৃত্যুর দায় সরকারকে নিতে হবে এবং বর্তমান সরকারের কাছে আমরা এর বিচার দাবি করছি।’ 

কর্মসূচির শেষ পর্যায়ে কয়েকজন আইনজীবী চোখে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, চার শতাধিক শিশুর মৃত্যু কেবল গাফিলতি নয়, এটি একটি অপরাধ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত