ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ধীতপুর এলাকায় রাস্তার পাশের একটি জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয়রা জঙ্গলের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল হাফ হাতা ক্রিম রঙের গেঞ্জি ও কালো রঙের জিন্স প্যান্ট। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয় : কেরানীগঞ্জ মরদেহ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ধীতপুর এলাকায় রাস্তার পাশের একটি জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয়রা জঙ্গলের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল হাফ হাতা ক্রিম রঙের গেঞ্জি ও কালো রঙের জিন্স প্যান্ট। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন