আসন্ন বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছে বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা। খেলার ৯০ মিনিট শেষে ৩-০ গোলের ব্যবধানে আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিলেন তারা।
আজ বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধ শেষে মাঠে নেমেই মেসির পেনাল্টিতে ২-০ গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭২ মিনিটে গোল পায় মেসি। ২-০ তে এগিয়ে থাকা আর্জেন্টিনা ৮৬ মিনিটে আবারও চেপে ধরে আইসল্যান্ডকে।
এরপর থিয়াগো আলমাডার গোলে ৩-০ এগিয়ে যায় দলটি। তবে ম্যাচের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা সতর্কবার্তা হয়ে এসেছিল। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ায় রক্ষা পায় আর্জেন্টিনা।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন