ঢাকার কণ্ঠ

দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা বাড়লো, নতুন সিদ্ধান্ত কার্যকর।

ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তি দিয়ে কার্যকর হলো নতুন সিদ্ধান্ত, রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট।

আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, আজ থেকেই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, শপিং মল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদ-পরবর্তী সময়ে সেই সুবিধা প্রত্যাহার করে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে আবারও ব্যবসার সময় বাড়ানো হলো।

বিষয় : দোকানপাট সময় বাড়লো বাংলাদেশ দোকান মালিক সমিতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা বাড়লো, নতুন সিদ্ধান্ত কার্যকর।

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তি দিয়ে কার্যকর হলো নতুন সিদ্ধান্ত, রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট।

আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, আজ থেকেই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, শপিং মল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদ-পরবর্তী সময়ে সেই সুবিধা প্রত্যাহার করে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে আবারও ব্যবসার সময় বাড়ানো হলো।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত