রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কোনো ভুল দেখছি না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, প্রথমে আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল করিনি। ৬টা শিশুকে অবহেলায় মরে যেতে দেওয়া হবে, আর কর্তৃপক্ষ শান্তিতে থাকবে ,এটা হতে পারে না।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা–সংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অবহেলার কারণে রোগীর জীবনহানির ঘটনায় দায় এড়াতে পারে না। তিনি বলেন, দেশটাতে কিছু পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন আমাদের নিজেদের ভেতর থেকেই শুরু করতে হবে।
অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চিকিৎসা একটি মানবিক ও মহৎ পেশা। রোগীদের প্রতি দায়িত্বশীলতা, সহমর্মিতা ও নৈতিকতার চর্চা ছাড়া ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি চিকিৎসকদের রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা ও মানবিক আচরণ করার আহ্বান জানান।
আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত ও দায় নির্ধারণ জরুরি। তিনি দাবি করেন, হাসপাতালের একটি বদ্ধ কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচল ও তদারকির অভাব ছিল এবং দীর্ঘ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন