ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬। ০২:৪৫ মিনিট

কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ১৯ স্বর্ণের বারসহ তিনজন আটক

ছবিঃ সংগ্রহীত

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) এদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ রবি হাসান (২৫), নিয়াজ রবিন (২০) ও তাদের এক সহযোগী। আটককৃতদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন এলাকায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, স্বাভাবিক টহলরত টিম দুইজন পথচারীকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : কেরানীগঞ্জ স্বর্ণের বারসহ তিনজন আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ১৯ স্বর্ণের বারসহ তিনজন আটক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) এদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ রবি হাসান (২৫), নিয়াজ রবিন (২০) ও তাদের এক সহযোগী। আটককৃতদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন এলাকায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, স্বাভাবিক টহলরত টিম দুইজন পথচারীকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত