ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬। ০৭:২৮ মিনিট

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু, ময়নাতদন্তের প্রস্তুতি

ছবিঃ সংগ্রহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আব্দুর রশিদ (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শাহ আলম জানান, আব্দুর রশিদ কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়। তার বাবার নাম মৃত আকবর আলী। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : কেরানীগঞ্জ কারাগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু, ময়নাতদন্তের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আব্দুর রশিদ (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শাহ আলম জানান, আব্দুর রশিদ কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়। তার বাবার নাম মৃত আকবর আলী। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত