ঢাকার কণ্ঠ

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, যে দলকে সমর্থন করেন জয়া আহসান

ছবিঃ সংগ্রহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবন এবং ফুটবল নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে জয়া বলেন, তিনি নিজেকে কখনো কলকাতার চলচ্চিত্রশিল্পের বাইরের মানুষ মনে করেন না। তিনি বলেন, "আমি বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক যে আমি আরেকটি দেশের পাসপোর্ট বহন করি, কিন্তু এতদিন ধরে এখানে কাজ করছি যে কোনোভাবেই মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তাহলেও হয়তো যে পরিমাণ কাজ করছি, এটুকুই করতাম।"

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনার মধ্যেই ফুটবল নিয়ে নিজের পছন্দও প্রকাশ করেন জয়া আহসান। আর্জেন্টিনা-ব্রাজিলের চিরচেনা সমর্থন বিভাজনের বাইরে গিয়ে তিনি জানান, তার প্রিয় দল পর্তুগাল।

হাসতে হাসতে অভিনেত্রী বলেন, "ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম। এবার আর যাওয়া হয়নি। পর্তুগালকে খুব ভালোবাসি। কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। তবে মুশকিল হচ্ছে—মেসিকেও ভালো লাগে।"

এদিকে আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন নিয়ে তিনি খুব বেশি আয়োজন করতে পছন্দ করেন না। তবে পরিবার, বন্ধু-স্বজন ও ভক্তদের ভালোবাসায় দিনটি তার কাছে বিশেষ হয়ে ওঠে। ছোটবেলার জন্মদিনের নানা স্মৃতিও এ সময় মনে পড়ে বলে জানান তিনি।

কাজের প্রসঙ্গে জয়া জানান, পরিচালক কৌশিক গাঙ্গুলীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, নতুন গল্পে নাটকীয়তা আরও বেড়েছে এবং দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।

বিষয় : ফুটবল বিশ্বকাপ জয়া আহসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, যে দলকে সমর্থন করেন জয়া আহসান

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবন এবং ফুটবল নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে জয়া বলেন, তিনি নিজেকে কখনো কলকাতার চলচ্চিত্রশিল্পের বাইরের মানুষ মনে করেন না। তিনি বলেন, "আমি বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক যে আমি আরেকটি দেশের পাসপোর্ট বহন করি, কিন্তু এতদিন ধরে এখানে কাজ করছি যে কোনোভাবেই মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তাহলেও হয়তো যে পরিমাণ কাজ করছি, এটুকুই করতাম।"

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনার মধ্যেই ফুটবল নিয়ে নিজের পছন্দও প্রকাশ করেন জয়া আহসান। আর্জেন্টিনা-ব্রাজিলের চিরচেনা সমর্থন বিভাজনের বাইরে গিয়ে তিনি জানান, তার প্রিয় দল পর্তুগাল।

হাসতে হাসতে অভিনেত্রী বলেন, "ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম। এবার আর যাওয়া হয়নি। পর্তুগালকে খুব ভালোবাসি। কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। তবে মুশকিল হচ্ছে—মেসিকেও ভালো লাগে।"

এদিকে আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন নিয়ে তিনি খুব বেশি আয়োজন করতে পছন্দ করেন না। তবে পরিবার, বন্ধু-স্বজন ও ভক্তদের ভালোবাসায় দিনটি তার কাছে বিশেষ হয়ে ওঠে। ছোটবেলার জন্মদিনের নানা স্মৃতিও এ সময় মনে পড়ে বলে জানান তিনি।

কাজের প্রসঙ্গে জয়া জানান, পরিচালক কৌশিক গাঙ্গুলীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, নতুন গল্পে নাটকীয়তা আরও বেড়েছে এবং দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত