ঢাকার কণ্ঠ

লাল শাড়িতে নববধূ ইসরাত পায়েল, স্বামীর পরিচয় জানলে চমকে যাবেন!

উপস্থাপনা ও মডেলিংয়ের পরিচিত মুখ ইসরাত পায়েল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পরিবারের সম্মতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানান।

বিয়ের ছবিতে লাল জমকালো শাড়িতে দেখা যায় পায়েলকে। সঙ্গে ছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। বিয়ের খবর জানিয়ে পায়েল সবার কাছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, বিয়ে কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে।

পায়েলের জীবনসঙ্গী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেখানেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন।

বিয়ের পর নিজের স্বামী সম্পর্কে পায়েল জানিয়েছেন, আল-আমিন ভালো মনের একজন মানুষ এবং সততার সঙ্গে ব্যবসা করে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করেছেন।

ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে উপস্থাপনা ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের পর তিনি আলোচনায় আসেন। একই সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করেও পরিচিতি পান।

পরবর্তীতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বড় আয়োজনের মঞ্চে উপস্থাপনা করেছেন পায়েল। পাশাপাশি মডেলিং ও ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। এবার বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই উপস্থাপিকা।

বিষয় : ইসরাত পায়েল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

লাল শাড়িতে নববধূ ইসরাত পায়েল, স্বামীর পরিচয় জানলে চমকে যাবেন!

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপস্থাপনা ও মডেলিংয়ের পরিচিত মুখ ইসরাত পায়েল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পরিবারের সম্মতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানান।

বিয়ের ছবিতে লাল জমকালো শাড়িতে দেখা যায় পায়েলকে। সঙ্গে ছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। বিয়ের খবর জানিয়ে পায়েল সবার কাছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, বিয়ে কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে।

পায়েলের জীবনসঙ্গী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেখানেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন।

বিয়ের পর নিজের স্বামী সম্পর্কে পায়েল জানিয়েছেন, আল-আমিন ভালো মনের একজন মানুষ এবং সততার সঙ্গে ব্যবসা করে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করেছেন।

ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে উপস্থাপনা ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের পর তিনি আলোচনায় আসেন। একই সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করেও পরিচিতি পান।

পরবর্তীতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বড় আয়োজনের মঞ্চে উপস্থাপনা করেছেন পায়েল। পাশাপাশি মডেলিং ও ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। এবার বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই উপস্থাপিকা।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত