জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে। এ জন্য সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। আমরা চাই তিনি দেশে ফিরুন, তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। আদালতের রায় ইতোমধ্যে হয়েছে। এখন সরকারের দায়িত্ব যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।”
তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কারা তার সঙ্গে আসবেন বা তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের সঙ্গে সরকারকেই আলোচনা করতে হবে।
তার ভাষায়, “সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সব ধরনের প্রস্তুতি নিয়েই তাকে দেশে আনতে হবে।”
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলটিকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়টিও বিবেচনা করছে, যা তিনি সঠিক উদ্যোগ বলে মনে করেন।
তিনি বলেন, “শেখ হাসিনার রায় ইতোমধ্যে হয়েছে। এখন সেটি কার্যকর করতে হবে। তিনি দেশে ফিরলেও ফিরবেন শুধু রায় কার্যকর হওয়ার জন্য।”
নাহিদ ইসলাম আরও দাবি করেন, শেখ হাসিনার সিদ্ধান্ত পুরোপুরি ব্যক্তিগত নয়। তার মতে, “দিল্লি থেকে যতটুকু অনুমতি দেওয়া হয়, তিনি ততটুকুই বলেন। তিনি আদৌ ফিরবেন কি না, বিচার হবে কি না—এসব মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।”
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো প্রচেষ্টা হলে সরকারকেই তার দায় নিতে হবে বলেও সতর্ক করেন নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অংশ নেন।
বিষয় : নাহিদ ইসলাম শেখ হাসিনা ফাঁসি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন