অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি জানান, চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলবে বলেও আশ্বাস দেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে তিনি চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
বিষয় : অর্থমন্ত্রী আমির খসরু

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি জানান, চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলবে বলেও আশ্বাস দেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে তিনি চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

আপনার মতামত লিখুন