শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতিকে সুশিক্ষিত করাই সরকারের দায়িত্ব। তাই যত ট্রল বা অপবাদই আসুক না কেন, দায়িত্ব পালনের পথ থেকে কেউ আমাদের বিচ্যুত করতে পারবে না।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন এবং পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
সম্প্রতি এইচএসসি পরীক্ষা ঘিরে হওয়া আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক শিক্ষার্থী পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিষয়টি বিবেচনা করা হলেও জাতীয় পর্যায়ের পরীক্ষা ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি জানান, পরে কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে সমস্যা সৃষ্টি হলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কষ্ট তিনি উপলব্ধি করেছেন এবং তাদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে ঘিরে একটি মহল নেতিবাচক প্রচারণা চালিয়েছে। যারা তাকে নিয়ে ট্রল করেছেন, তাদের অনেকেই পরীক্ষার্থী ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে এহসানুল হক মিলন বলেন, তিনি অতীতেও দায়িত্বশীলভাবে কাজ করেছেন এবং বর্তমানেও অন্যায়ের সঙ্গে আপস করবেন না।
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের লক্ষ্যই হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নওগাঁ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন