ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬। ০৭:৩৯ মিনিট

গাজী নজরুলের বহিষ্কারের তথ্য ইসিকে জানাল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। বিষয়টি দলটির মিডিয়া উইং নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াত আরও জানিয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের অবগতির জন্য জানানো হয়েছে এবং এ বিষয়ে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও ও তার ব্যক্তিগত জীবনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দলীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিষয় : জামায়াত গাজী নজরুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের বহিষ্কারের তথ্য ইসিকে জানাল জামায়াত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। বিষয়টি দলটির মিডিয়া উইং নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াত আরও জানিয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের অবগতির জন্য জানানো হয়েছে এবং এ বিষয়ে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও ও তার ব্যক্তিগত জীবনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দলীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত